শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৬ জুন) রাতে সেনাবাহিনীর সদর দফতর থেকে প্রেরিত এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আনন্দময় এই দিনে পাহাড় ছোঁয়া চট্টগ্রামের দেশের বিভিন্ন স্থানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় যে সকল সেনাসদস্য কর্তব্যে প্রয়োজনে পরিবার থেকে দূরে কর্মস্থলে অবস্থান করছেন এবং যারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছেন, তাঁদের ও পরিবারবর্গকে জানাই আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা।

সেনাপ্রধান বলেন, ‘ঈদের এই পবিত্র দিনে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি সেইসব বীর সেনানীদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি আরও স্মরণ করছি তাদের, যারা মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন। আজকের এই মহান দিনে আমি সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

তিনি বলেন, আনন্দঘন এই দিনে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় যে সকল সেনাসদস্য কর্তব্যের প্রয়োজনে পরিবার থেকে দূরে কর্মস্থলে অবস্থান করছেন এবং যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছেন তাদের ও পরিবারবর্গকে জানাই আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা।

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সামাজিক জীবন। সেনাবাহিনীর প্রতিটি সদস্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক, সকলের মাঝে প্রতিষ্ঠিত হোক পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ – মহান রাব্বুল আলামিন এর নিকট এই প্রার্থনা করি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর