মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১৮ দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

দীর্ঘ ১৮ দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) হাসপাতাল ঘুরে দেখা গেছে, বহির্বিভাগে চিকিৎসাসেবা শুরু হয়েছে।

হাসপাতালের প্রবেশমুখে পুলিশ সদস্যদের যাচাই শেষে রোগীদের হাসপাতালে ঢুকতে দেয়া হচ্ছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম জানান, জুলাই আন্দোলনে আহত ৫ জনের ছাড়পত্র প্রস্তত। বাকি ৫০ জন কাউকে কিছু না জানিয়ে নিজেদের চিকিৎসা ফাইলসহ ঈদের সময় হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় তাদের পলাতক দেখিয়ে পুলিশকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মে হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সব চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ৪ জুন থেকে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল। এই কয়েকদিন হাসপাতালে কোনো ধরণের রোগী ভর্তি কিংবা অপারেশন করা হয়নি। সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই অভ্যুত্থানে আহতদের ছাড়পত্র দিলেও তারা হাসপাতাল না ছাড়ার ঘোষণা দেন। সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া হাসপাতালেই ছিলেন ৫ জন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর