বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রিশাদের টর্নেডোতে দুইশো পার করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের  স্পিনারদের ঘূর্ণিতে শুরু থেকেই বেশ চাপে ছিল বাংলাদেশ। ক্যারিবীয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুইশো রানের পুঁজি পাওয়ায় কষ্টসাধ্য হয়ে গিয়েছিল টাইগারদের জন্য। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২১৩ রানের পুঁজি পেয়েছে স্বাগতিকরা। 

আজ  মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভালো শুরুর আভাস দিলেও দলীয় ৪১ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান ১৬ বলে ৬ ও তাওহিদ হৃদয় ১৯ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৮ রানে ২১ বলে ১৫ রান করে আউট হন শান্ত। তবে একপাশ আগলে রেখে রানের চালা সচল রাখেন সৌম্য ও মাহিদুল অঙ্কন।

তবে ইনিংস বড় করতে পারেননি এই দুই ব্যাটার। অঙ্কন ৩৫ বলে ১৭ ও সৌম্য ৮৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ে পর ক্রিজে এসেই ফিরে যান নাসুম আহমেদ। এতে চরম চাপে পড়ে বাংলাদেশ।

এরপর মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান মিলে প্রতিরোধ গড়েন। তবে দলীয় ১৬৩ রানে ২৪ বলে ২৩ রান করে আউট হন সোহান।

এরপর ক্রিজে এসে ঝড় তোলেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন তিনি। ৩ চার ও ৩ ছক্কায় ১৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

রিশাদের এমন ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৫৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুড়াকেশ মোতি নেন ৩টি উইকেট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর