সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ইরানের নতুন নেতা মুজতবা খামেনির প্রতি কোনো হামলা মেনে নেবে না চীন হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ঢাকা ওয়াসায় নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ধানের শীষে ভোট দিতে স্বামীর বাঁধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, সেই গোলাপীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত টানা দ্বিতীয়বার বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ

তারেক রহমান আজ জাতির নেতা : তথ্যমন্ত্রী স্বপন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

তারেক রহমান আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং জনগণের ভোট ও ম্যান্ডেটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশের নেতৃত্বে এসেছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’।

মন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার ৫৭ দিনের মাথায় জনগণের ভোটে ও জাতীয় ম্যান্ডেটের ভিত্তিতে তারেক রহমান জাতির নেতৃত্বে এসেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকলে সন্তানের এই অর্জনে সবচেয়ে বেশি আনন্দিত হতেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার ভিত্তি গড়ে উঠেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায়। তিনি বলেন, জিয়াউর রহমান স্বল্প সময়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে দেশকে এগিয়ে নিয়েছিলেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি রাজনীতিতে আসার ইচ্ছা নিয়ে সামনে আসেননি; পারিবারিক দায়িত্ব পালন করছিলেন। কিন্তু রাজনৈতিক শূন্যতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে তাকে রাজনীতিতে আসতে হয় এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও অতিথিরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর