বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদকের বিরুদ্ধে মামলা, মুক্ত গণমাধ্যমের পথকে রুদ্ধ করবে;গণঅধিকার পরিষদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

ইনকিলাব, ঢাকা পোস্ট ও ডেইলি ক্যাম্পাসের সম্পাদকের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর মামলা করেছেন। আজ মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

কোনো গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে মামলা মানে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পথকে রুদ্ধ করা। এই ধরনের মামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

রোববার (‌১৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিগত সময়ে আমরা দেখেছি গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য মামলা করা হতো। জুলাই গণঅভ্যুত্থানের পরও একই কায়দায় মামলা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া হাউজে চাপ প্রয়োগ করে সংবাদ সরিয়ে নিতে বাধ্য করা, চাপ দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।-ঢাকা পোস্ট


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর