মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক গ্রেপ্তার, প্রধান শিক্ষক পলাতক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১:২২ অপরাহ্ন

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পল্টন থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।

ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মামলার অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে পুলিশের আরেকটি দল অভিযান চালাচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডে শারমিন একাডেমিতে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি প্রি–প্লে শ্রেণির শিক্ষার্থী এবং বয়স চার বছরের কম।

স্কুলের অফিসকক্ষে সংঘটিত নির্যাতনের একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুটিকে ধরে রাখছেন এবং এক পুরুষ শিশুটিকে মারধর করছেন। কখনো শিশুর গলা ও মুখ চেপে ধরা, কখনো মাথা ঝাঁকানোর দৃশ্যও সেখানে দেখা যায়।

পুলিশ জানায়, ভিডিওতে থাকা নারী হলেন স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া।

এ ঘটনায় শিশুটির মা রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন। শিশু আইনের ৭০ ধারায় দায়ের করা মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর