বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির ৬ কর্মকর্তাকে রদবদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আখিউল ইসলাম বিপিএম, পিপিএমকে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে, ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদারকে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বকুল হোসেনকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইমরানুল ইসলাম পিপিএম-সেবাকে ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিকের দপ্তরের (ট্রাফিক-অ্যাডমিন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর