বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাকসু নির্বাচন পিছিয়ে ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর নির্ধারিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ১৩ দিন পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারিত ছিল। 

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল পুনর্বিন্যাসের এ ঘোষণা দেন, রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে সুষ্ঠ ও অংশগ্রহণমূলক করার জন্য পূর্বনির্ধারিত তফসিলের সময় যথেষ্ট হচ্ছে না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রার্থীদের ডোপ টেস্ট করার দীর্ঘ সময় প্রয়োজন, যা আমাদের ধারণায় ছিল না। এছাড়াও ভোটকেন্দ্র আবাসিক হল থেকে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাইসহ সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া নতুন তফসিল অনুযায়ী, ভোটার তালিকায় মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ থেকে ৪ এবং ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেইদিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এসময় নির্বাচন কমিশনারগণও উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর