সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পিএসএল খেলতে পাকিস্থানে মোস্তাফিজসহ চার ক্রিকেটার যুক্তরাষ্ট্রের ৯২ শতাংশ নাগরিক ইরান যুদ্ধ চায় না হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী সাংবাদিকতা কতিপয় লোকের কারণে বিতর্কিত হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী স্বপন ওমরাহ পালনে গিয়ে সৌদিতে আটকা পড়েছে ৪০ হাজার বাংলাদেশি রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে জনস্রোত সামনের দিনগুলোতে সবকিছুর দাম বাড়তে পারে: মির্জা ফখরুল ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সকল পেট্রল পাম্প বাংলাদেশে একাত্তরের গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

পিএসএল খেলতে পাকিস্থানে মোস্তাফিজসহ চার ক্রিকেটার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

আগামী ২৬ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশতম আসরের পর্দা উঠতে যাচ্ছে। এবারের এই আসরে দল পেয়েছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। ইতিমধ্যে এই খেলায় অংশগ্রহণ করতে তাদের মধ্য থেকে চার জন দেশ ছেড়েছেন।

আজ সোমবার (২৩ মার্চ) সকালে একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন।

এছাড়া এবারের এই আসরে দল পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।

উল্লেখ্য, বাংলাদেশের এই ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে।

এরপর আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ব্ল্যাকক্যাপসরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর