বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকসু নির্বাচন: প্যানেলের বাইরের নেতাকর্মীদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১:০৬ পূর্বাহ্ন

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলসমূহের বাইরে সকল নেতাকর্মীকে নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। অন্যথায় আদেশ মমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংগঠনটি।

শনিবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদসমূহের নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তদাধীন হল শাখাসমূহের যেসব নেতাকর্মীরা ডাকসু ও হল সংসদ সমূহের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত প্রার্থীগণ বাদে তাঁদের সকলকে যথানিয়মে নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। নির্দেশনা অমান্যকারী সকলের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর