বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ জানুয়ারি কক্সবাজার যাবেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

২৪ এর  জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউসুফ বদরী বলেন, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর আগামী ১৮ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

তিনি আরও বলেন, তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ গাড়িতে করে কক্সবাজারে কোথায় কোথায় যাবেন; কী কী কর্মসূচি রয়েছে এসব স্থান পরিদর্শন করা হচ্ছে। বিষয়গুলো দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানানো হবে। এরপরই দলীয়ভাবে তারেক রহমানের কক্সবাজার সফরসূচি ঘোষণা করা হবে। তবে আসার সম্ভাবনা বেশি।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে আসা তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন, এটা জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফেরেন। স্বদেশ প্রত্যাবর্তনের দিনে তাকে রাজধানীর ৩০০ ফিটে অভ্যর্থনা জানায় লাখো মানুষ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী আক্রমণে ওয়াসিম আকরাম শহীদ হন। ওয়াসিম চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ।

চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শহীদ ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর