বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরায় বিমান দুর্ঘটনার পর পানি বিক্রি নিয়ে অপপ্রচার শনাক্ত : রিউমার স্ক্যানার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

রাজধানী উত্তরার বিমান দুর্ঘটনার পর হতাহতের ঘটনার প্রেক্ষাপটে ‘২ লিটার পানির বোতল ৬০০ টাকায় বিক্রি’-এই ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ধরনের অপপ্রচার ও অপতথ্য শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, ‘২ লিটার পানির বোতল ৬০০ টাকায় বিক্রি হচ্ছে’ এমন দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত।

অর্থাৎ, এটি বর্তমান বিমান দুর্ঘটনার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়।

রিউমার স্ক্যানার আরো জানায়, গত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার ক্রমবর্ধমান, এবং তারা এ বিষয়ে নথিভুক্ত প্রমাণ পেয়েছে।

শুধু চলতি বছরের এপ্রিলেই অনলাইনে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর