রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মার্কিন নাগরিকদের জরুরি বার্তা ‘এখনই সৌদি ছাড়ুন’ এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো সংসদীয় বিশেষ কমিটিতে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ বাড়লো অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না: সংসদে সালাহউদ্দিন আহমদ সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী দিনাজপুর থেকে একযোগে সারাদেশে ৫৩ এলাকায় খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী আমিরাতে ‘হামলার ভিডিও’ প্রকাশ করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

সিঙ্গাপুর নেওয়া হলো মির্জা আব্বাসকে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

আজ রোববার (১৫ মার্চ) তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সিঙ্গাপুরে পৌঁছাতে এটি আনুমানিক চার ঘণ্টা সময় নেবে।

গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয় এবং চিকিৎসকরা জানিয়েছেন যে পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর