বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবেঃ ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, একটি যুগসন্ধিক্ষণে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। জাতীয় সংসদকে সব রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে।

শনিবার ( ১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সদ্য নির্বাচিত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৬৮৮ সালে গোল্ডেন রেভ্যুলেশনের মাধ্যমে সর্বপ্রথম ইংল্যান্ডের ওয়স্টে টাইম অব পার্লামেন্টারি ডেমোক্রেসি এস্টাবলিশ করেছিল। তারপর থেকে যেসব দেশ এই পার্লামেন্টারি ডেমোক্রেসি এক্সারসাইজ করছে- সেই অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, নিউজিল্যান্ডসহ সারাবিশ্বে পার্লামেন্টারি ডেমোক্রেসি যারা এক্সারসাইজ করে, সেই এক্সারসাইজটা যে দেশে যত স্মুথ হয়েছে, নিয়মতান্ত্রিক হয়েছে, সেই দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়েছে।

কায়সার কামাল বলেন, আমরা বাংলাদেশে বিভিন্ন সময় স্বৈরাচার দেখেছি, ফ্যাসিবাদী দেখেছি; এখন একটা যুগসন্ধিক্ষণে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা বিশ্বাস করি যদি মহান জাতীয় সংসদকে সব রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। কারণ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন কখনোই হয় না।

তিনি বলেন, যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে তখন ‘রোল অব ল’ অর্থ্যাৎ আইনের শাসন কায়েম হবে। যখন আইনের শাসন কায়েম হবে তখন মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আইনের শাসন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক বিধি ব্যবস্থা যে সমাজ তথা রাষ্ট্রে কায়েম হয়েছে- সেই সমাজ এবং রাষ্ট্রের উন্নতি হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম হয়েছে বলে উল্লেখ করেন ডেপুটি স্পিকার।

এছাড়া দল, মতের ঊর্ধ্বে উঠে নেত্রকোনার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কায়সার কামাল।

নেত্রকোনা সাংবাদিক ফোরামের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা সাংবাদিক ফোরামের সদস্যগণ, বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, আরিফা জেসমিন নাহিন, প্রফেসর নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান, জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিচালক (প্রশাসন) মাসুদ রানা, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমদে, বি আর ডি বি’র ডেপুটি ডিরেক্টর গোলাম সারওয়ার , বিশিষ্ট ব্যবসায়ী জান্নাতুল বাকের খান নন্দন, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক রয়েল, জহির ফারুক, এজমল হক পাইলট, জাকির হোসেন, এ কে এম সানোয়ার আলম প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর