শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

এনআইডি হারালে জিডির প্রয়োজন নেই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষর করা এক পত্রে এ কথা জানানো হয়।

স্মারকে বলা হয়েছে, নাগরিকগণের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নুতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জি.ডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদক্রমে বিলুপ্ত করা হলো।

উল্লেখ্য, জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৯ লাখ ৭ হাজার ৬৬২ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

এই সময় এনআইডি সংশোধনের জন্য মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন পড়ে ইসিতে। এতে এনআইডি সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ কমেছে বলে সম্প্রতি এই দাবি করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর