শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

রাজধানীর শেরে বাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৩ জুন) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান।

রিমান্ড শুনানিতে আদালতকে নুরুল হুদা বলেন, ভোটে কারচুপি হওয়ার দায় তার নয়। রিটানিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা, আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার।

শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে, কারচুপির নির্বাচনের দায় চাপান রিটানিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। তবে রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।  দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে তার ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়।

এদিকে, একই কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে, রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা সিইসি নুরুল হুদাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বিএনপি। এই মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর