২০১৬ সালের বিধিমালা অনুযায়ী, কোনো ব্যক্তিকে পিস্তল কিংবা রিভলবারে লাইসেন্স নিতে হলে কমপক্ষে ৩ লাখ টাকার আয়কর দেওয়ার বাধ্যবাধকতা ছিল। বর্তমানে সেটি বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।
ব্যক্তি পর্যায়ে লাইসেন্সের পিস্তল ও রিভলবার ফি ছিল ৩০ হাজার টাকা, সেটি বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। বন্দুক ও শর্টগানের ফি ছিল ২০ হাজার টাকা, সেটি বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। পিস্তল বা রিভলবার নবায়ন ফি ছিল ১০ হাজার, সেটি বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। বন্দুক, শর্টগান ও রাইফেলের ফি ছিল ৫ হাজার টাকা, সেটি বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে ২০ হাজার টাকা ছিল। সেটি বাড়িয়ে লং ব্যারেল ৫০ হাজার টাকা করা হয়েছে। লাইসেন্স নবায়ন লং ব্যারেল ফি ছিল ৫ হাজার টাকা। সেটি বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। লং ব্যারেল ইস্যু ফি ছিল ২০ হাজার টাকা, সেটি বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।
প্রতিষ্ঠান পর্যায়ে বন্দুক, রাইফেল ও শর্টগানের লং ব্যারেল ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন ফি লং ব্যারেল ৫ হাজার টাকা ছিল। সেটি বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।