বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১২৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

এক যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও আজ পর্যন্ত উদঘাটিত হয়নি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য। 

আজ সোমবার (৫ জানুয়ারি) এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও তা আদালতে জমা দেয়নি তদন্তকারী সংস্থা পিবিআই। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ রেকর্ড ১২৩ বারের মতো পেছানো হলো।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৯ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ সময় র‍্যাব এই মামলার তদন্ত করলেও কোনো কূল-কিনারা করতে পারেনি। উচ্চ আদালতের নির্দেশে গত বছরের ৪ নভেম্বর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বর্তমান তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক জানিয়েছেন, তারা নতুন করে তদন্তকাজ শুরু করেছেন।

নথিপত্র হস্তান্তরের পর পিবিআইয়ের অধীনে এটিই ছিল প্রতিবেদন জমা দেওয়ার জন্য ধার্য করা প্রথম দিককার তারিখগুলোর একটি। তবে দীর্ঘ সময়েও বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও সাংবাদিক সমাজ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর