শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

আজ থেকে শুরু অদম্য টি-টোয়েন্টি কাপ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

 ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। ফলে এই ফাঁকা সময়ে জাতীয় দল ও ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আড়াই কোটি টাকার এই টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ থেকে। উদ্বোধনী খেলায় আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামছে ধুমকেতু-দুরন্ত। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের বেশির ভাগ ক্রিকেটার খেলছে ধুমকেতুর হয়ে। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়াও দুরন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন আকবর আলী। উদ্বোধনী দিনের খেলা মাঠে গড়ানোর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রিকেট বোর্ড।

ধুমকেতু দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানান নিজ দল নিয়ে আশাবাদী তিনি। বলেন, ‘যেহেতু বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলাম, অনেক দিন একসঙ্গে ছিলাম। তাই সেভাবেই দল রাখা হয়েছে। এখানে দ্বিতীয় অপশন চিন্তা করার সুযোগ নেই। পারফরম্যান্স আসবে কিনা, সেটা পরের ব্যাপার, ছেলেরা যেন সেরাটা দেয়।’

এছাড়াও এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘দিন শেষে ছেলেদের মাঠে রাখা খুব জরুরি। ছেলেরা যেন খুশি থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। খেলা যেন উপভোগ করে। বিশ্বকাপ যেহেতু খেলছে না, সবারই একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। চেষ্টা করা হচ্ছে তারা যেন উপভোগ করে।’

দেশের ক্রিকেটে বর্তমানে বেশ আলোচনা হচ্ছে সাকিব আল হাসানের আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে। সালাহউদ্দিনের প্রিয় শিষ্যদের মধ্যে সাকিব অন্যতম। আবারও সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে তিনি বলেন, ‘সাকিবের মতো খেলোয়াড় কম আছে। সবচেয়ে বড় কথা হলো সাকিব দলে থাকলে ব্যালেন্স চলে আসে। একটা ব্যাটার, একটা বোলার দুই দিকেই পাবেন। সাকিব যদি ফিট থাকে, তাকে যে কেউই চাইবে। এটা প্রশ্ন করার মতো বিষয় না।’ এছাড়াও সালাহউদ্দিন বলেন, ‘যদি কেউ বলে যে, সাকিবকে আমি দলে চাই না। আমার মনে হয় তাহলে এখনো সে বোকার স্বর্গে বাস করছে।’

অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে যত উত্তেজনা ছড়াচ্ছে, তার সবকিছুর সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ নিয়ে। সালাহউদ্দিন জানান তার সঙ্গে মোস্তাফিজের কথা হয়েছে। তবে এসব নিয়ে ভাবছেন না ফিজ। বলেন, ‘মোস্তাফিজের কাছ থেকে এটা শেখার ভালো একটা জিনিস। এতগুলো টাকা, বলেন, ও তো হতাশায় পড়তে পারত। সে জানে এটা নিয়ন্ত্রণের কিছু নেই তার হাতে। আমি মোস্তাফিজের কাছ থেকে এই জিনিস শিখেছি, অন্যরাও হয়তো শিখবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর