সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

হাদি হত্যা: জুমার নামাজের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:২০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল চলছে। 

আজ শুক্রবার ( ১৯ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল চলছে রাজধানীর শাহবাগ, বায়তুল মোকাররম মসজিদ এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র-জনতারা জড়ো হতে থাকেন একে একে শাহবাগ এলাকায়।

এদিকে, ওসমান হাদি হত্যার প্রতিবাদে গাজীপুর চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রজনতা। এছাড়াও রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে চলছে প্রতিবাদ সমাবেশ।

এর আগে, ওসমান হাদির গায়েবানা জানাজা পড়া হয়। বেলা ১১টার দিকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে থাকেন বিক্ষোভকারীদের একাংশ। কিন্তু, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে পুলিশি ব্যারিকেড দিলে বাংলামোটর মোড় ঘুরে আবার শাহবাগে অবস্থান নেন তারা।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত শাহবাগে কর্মসূচি স্থগিত করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচীতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর