বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের স্বাধীনতা অস্বীকারকারীদের বিশ্বাস করার কোনও কারণ নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

গণতন্ত্রের আকাঙ্খা বাস্তবায়নের পথে এখনেও বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা অস্বীকার করে তাদের বিশ্বাস করার কোনও কারণ নেই।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় একথা জানান তিনি।

তিনি বলেন, ষড়যন্ত্র চক্রান্ত করে কোনও দিন সাফল্য অর্জন করা যায় না। চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের ঐক্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, যারা দেশের জন্ম, স্বাধীনতাকে, অস্বীকার করেছে তাদের বিশ্বাস করার কোনও কারন নেই। দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীতে ক্ষমা করার কোনও কারণ থাকতে পারে না। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন ফ্যাসিস্টকে আবার চেপে বসতে দিতে পারি না।

তিনি আরও বলেন, ধানের শীষকে বেছে নিয়ে, দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিবে বলে বিশ্বাস করি। এই দেশে জবরদস্তি করে কিছু চাপিয়ে দেয়া যাবে না।

ভয়াবহ প্রতিহিংসা চলছে উল্লেখ করে তিনি জানান, পরাজিত ফ্যাসিস্টরা পলাতক থেকেও হাদী, এরশাদউল্ল্যাহকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

২৫ ডিসেম্বর তারেক রহমান ফিরবেন। উদ্বেগের মধ্যেও অনুপ্রাণিত বিএনপি। এ সময় তার আগমনে নজিরবিহীন সংবর্ধানর আহ্বান জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর