বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সিইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার দুইজনের একজন পলাতক আরেকজন জেলে থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অথবা সিইসি। আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকলে নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার তিনদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে  রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াবেন। আর তা না হলে তিনদিন পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

সরকার নির্বাচন শেষে দ্রুত সময়ে সংসদ সদস্যদের শপথ পড়াতে চান বলেও জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, এই নিয়ে সময়ক্ষেপণ করতে চায়না সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর