শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই ঘটছে এসব ঘটনা।

ট্রেনের বগিতে আগুনের ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার ( ১২ নভেম্বর)  রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল জানান, কয়েকজন যুবক তেজগাঁও স্টেশনে থাকা একটি পুরনো ট্রেনের বগিতে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।

এ সময় রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দুজনকে আটক করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর