শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (আমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া অনুমোদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন

‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (আমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা পরিষদের ৩১তম বৈঠকে রোববার এর অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (এমেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকুরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান সংকট দ্রুত নিরসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং  বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মেমোরেন্ডাম অফ আন্ডারস্টান্ডিং বিটুইন দ্য গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ টার্কি এন্ড দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ কাউন্টার টেরিজম এন্ড সিকিউরিটি কো অপারেশন’- শীর্ষক সমঝোতা স্মারক কার্যকরের প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়া বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ‘মিশন’ স্থাপনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

বৈঠকে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করব্বার-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর