শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করা হয়েছে।

আজ সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। পদগুলোতে কর্মরত কর্মকর্তা পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। এছাড়া সৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন—

এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির

এসবির ডিআইজি জিএম আজিজুর রহমান

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল

পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম

হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর