মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

গাজায় খাদ্যের মজুদ আর নেইঃ ডব্লিউএফপি

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

ইসরাইলী হামলায়  যুদ্ধ বিধবস্ত গাজায় খাদ্যের মজুত শেষ হওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে চরম খাদ্যসংকটের শঙ্কায় গাজাবাসী।

শুক্রবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গাজায় শেষ খাদ্য সরবরাহ তারা পৌঁছে দিয়েছে। এখন আর তাদের কাছে কোনো খাদ্য মজুত নেই।

বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের প্রায় দুই মাসের অবরোধের ফলে তৈরি হয়েছে এ বিপর্যয়। এ কর্মসূচির আওতায় প্রতিদিন খাবার পেত লাখ লাখ ফিলিস্তিনি। বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় যেসব দাতব্য রান্নাঘরকে এতদিন সহায়তা করা হতো, সেখানে পৌঁছে দেওয়া হয়েছে শেষ চালান।

জাতিসংঘ জানিয়েছে, অল্প কিছু দিনের মধ্যেই খাদ্যশূন্য হয়ে পড়বে এ রান্নাঘরগুলো। অবরোধের ফলে অন্য সব উৎস বন্ধ হয়ে যাওয়ায় গাজার প্রায় ২০ লাখ মানুষের মধ্যে ৮০ শতাংশই এতদিন নির্ভরশীল ছিল এসব দাতব্য রান্নাঘরের খাবারের ওপর।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর