শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে পোশাক শ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

বকেয়া বেতনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। কাকরাইল মোড় হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

আজ মঙ্গলবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে আপারেলস ও টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা এ কর্মসূচি শুরু করেন।

এর আগে আজ সকাল ৯টা থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নেন পোশাক শ্রমিকরা।

এসময় শ্রমিকরা ‘বেতন চাই, বোনাস চাই—চূড়ান্ত হিসাব আজই চাই’; ‘১৪ মাসের ঘাম কোথায়? টিএনজেড জবাব চাই!’; ‘মেহনতি মানুষের ঘাম বৃথা যেতে পারে না’; ‘যেখানে বেতন নেই, সেখানে শান্তি নেই!’ এবং ‘আমরা চাই না দয়া, চাই ন্যায্য পাওনা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

শ্রমিকরা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসলেও কোনও পদক্ষেপ নেয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলেও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ইদুল ফিতরের আগের দিন তাদের পাওনা ১৭ কোটির মধ্যে ৩ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন শ্রম সচিব। কিন্তু দেয়া হয় ২ কোটি ৬৭ লাখ টাকা। তাই এবার পুরো টাকা আদায় না করে ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন। চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে তাদের আজকের এই কর্মসূচি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর