মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

মব সৃষ্টি করে  সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই সঙ্গে তার জামিন প্রশ্নে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।

এদিন আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে যৌথবাহিনীর একটি দল গতকাল সোমবার (২৩ জুন) রাতে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তার হানিফ মিয়া উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাজধানীর উত্তরায় একদল লোক সাবেক সিইসি নুরুল হুদাকে নিজ বাসা থেকে বের করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেন। এর আগে নুরুল হুদাকে জুতা দিয়ে আঘাত এবং ডিম নিক্ষেপ করা হয়। এই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সজীব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর