শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক ঝিনাইদহে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ দ্বিতীয় দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত,উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি রাজধানীতে মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেত্রী গ্রেপ্তার জামিনে মুক্তি পেয়ে বাদীকে মারধরের অভিযোগ কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল ১০ হাজার’ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নরসিংদীর ধর্ষণকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে: ডা. শফিকুর

জামিনে মুক্তি পেয়ে বাদীকে মারধরের অভিযোগ কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে জামিনে মুক্তি পেয়ে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা।

অনন্যার অভিযোগ, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জামিন পেয়েই তাকে ‘মারধর’ করেন নোবেল। কেন গায়কের বিরুদ্ধে মামলা করলেন বাদী, এতে ক্ষিপ্ত হয়ে নোবেল বাদীকে বাসায় নিয়ে মারধর করতে শুরু করেন।

শরীরে মারধরের আঘাত দেখিয়ে অনন্যা বলেন, ‘মিডিয়ার সামনে মানুষটা যেরকম, মিডিয়ার বাইরে সম্পূর্ণ আলাদা। আমি ওকে খুব ভালোভাবে চিনি। ও নেশাখোর, কিন্তু নিজেকে ভিকটিম দাবি করে। পরিস্থিতির শিকার দাবি করে।’

বিয়ের প্রলোভন দেখিয়ে রোজকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা ও প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হন কণ্ঠশিল্পী নোবেল। ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর