বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন এ কথা জানিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক  জসিম উদ্দিনকে।

তফসিল অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ধাপ নিম্নরূপ:

খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫

খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময়: ৬ আগস্ট ২০২৫, বিকাল ৪টা পর্যন্ত।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, বিকাল ৪টা।

মনোনয়নপত্র বিতরণ: ১২ আগস্ট ২০২৫ থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত। (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)।

মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৫ বিকাল ৩টা পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট ২০২৫

প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ দুপুর ১টা।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫ দুপুর ১টা পর্যন্ত।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ বিকাল ৪টা

ভোট গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫।(সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত )।

ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫। (ভোট গ্রহণের পরপরই)

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ১১ মার্চ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর