শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

নাগরিকের জন্যে বাসযোগ্য নগরী গড়তে রাজউকের অভিযান চলবে: রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ২:০০ পূর্বাহ্ন
সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জোনাল অফিস (জোন-৮) নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। ছবি: সংগৃহীত

দেশের নাগরিকদের জন্যে বাসযোগ্য নগরী গড়ে তুলতে সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা ভবন নির্মাণ করেছেন সেসব ভবনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ জোনাল অফিস (জোন-৮) নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, রাজউক বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দিয়ে আসছে। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সকলকে নিয়মের মধ্যে থেকে কাজ করতে হবে। ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করার বিষয়ে রাজউকের অভিযান চলবে। নির্মাণাধীন ভবন মালিকরা অনিয়ম করলে ছাড় পাবে না ।

তিনি আরো বলেন, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের কোনো কর্মকর্তা অনিয়মে জড়ালে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও বাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না।

এ সময় রাউজকের সদস্য যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথারাইজ অফিসার এফ. আর. আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর