বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

আজ সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকাস্থ দূতাবাসে কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনে ২০০ আসনে বিজয় হলেও একই সিদ্ধান্ত থাকবে। জামায়াত আমির বলেন, নির্বাচন পেছানো কাম্য নয়, কিন্তু কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে। এ সময় তিনি আরও বলেন, জামায়াত কখনো ধর্মকে ব্যবহার করে না। যারা নির্বাচনকালে তসবি নিয়ে ঘুরে তারাই ধর্মের ব্যবসা করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর