শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় যৌথবাহিনীর সতর্ক অবস্থান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

রাজধানী ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে যৌথবাহিনী। সড়কে টহল দেয়ার পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করতেও দেখা গেছে।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে আজ শুক্রবার (২১ মার্চ) বিভিন্ন ইসলামি দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে— এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনেও যৌথবাহিনী মোতায়েন করা হয়। সঙ্গে ছিল জলকামান, এপিসি।

এছাড়া, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও যৌথবাহিনীর অবস্থান দেখা গেছে। কোথাও কোথাও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর