বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ‘৫ কোটি টাকার’ হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে পাঁচ কেজি হেরোইনসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন— ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম ও মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু।

পুলিশ জানায়, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ী এসেছিলেন তাহমিনা। নাজমা তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোদাগাড়ী থানা পুলিশ।

জব্দ করা ওই মাদকের মূল্য পাঁচ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এরপর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর