বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি)

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। ভর্তির যোগ্যতা পূর্ণ না করে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জনের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় গত ২০ জুলাই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, তথ্যানুসন্ধান কমিটির রিপোর্টে বেনজীর আহমেদের ভর্তি ফরমে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি উঠে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, তার শিক্ষাগত ডিগ্রির তথ্য সঠিকভাবে উল্লেখ করা হয়নি এবং নিয়মবহির্ভূতভাবে তথ্য দেওয়া হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট স্তরে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক, যা বেনজীর আহমেদ পূর্ণ করেননি। এ কারণে তিনি ভর্তির যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়টি নিয়ে আরো তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির আহ্বায়ক হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ এবং সদস্য হিসেবে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমদ রয়েছেন।

 

তদন্ত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত বেনজীর আহমেদের ডিগ্রি স্থগিত থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর