বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৬:০০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। 

শিশুটির চাচা জানান, সীমান্তের ওপার মিয়ানমার থেকে আসা একটি গুলি লাগে হুজাইফার মাথায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আশপাশের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।  সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ডাক্তাররা পরিস্থিতি বিবেচনায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আজ রোববার বিকেলের দিকে তাকে নিয়ে প্রথমে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে।

চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু শিশুটির মাথায় গুলি লেগেছে এবং অবস্থা সংকটাপন্ন, তাই তাকে আপাতত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাথায় ভেতরে এখনও গুলি রয়েছে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে অস্ত্রোপচার করা হতে পারে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টারশেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলছে। তিন দিন ধরে রাখাইনের মংডুতে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানের কারণে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী।-যমুনা

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর