মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাদের কথা শুনলেন জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক‍্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গাদের কথা শুনেছেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার পর তিনি সেখানে পৌঁছান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেসকে বহনকারী বাংলাদেশে বিমানের ফ্লাইট দুপুর ১২টা ৪৮ মিনিটে কক্সবাজারে পৌঁছে। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

রোহিঙ্গা ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে জাতিসংঘ মহাসচিবের। ইতোমধ্যে তিনি সেখানে রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটির সঙ্গে জীবনমান নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন।

সাম্প্রতিক রোহিঙ্গাদের খাবার বিল কমানোসহ টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটি নেতারা। তারা তাদের দুঃখের কথা বলেন।

উখিয়ায় জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে আরও রয়েছে রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। এসব অনুষ্ঠান শেষ করার পর জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন। এরপর সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।

এদিকে, কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। কক্সবাজার শহরের প্রোগ্রাম শেষ করে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন।-যমুনা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর