বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

আইসিসির ইভেন্টে ভারত-বাংলাদেশের মুখোমুখি লড়াই মানেই যেন বাড়তি উত্তেজনা। বাইশগজের বাইরেও যার রেশ থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে আবারও মুখোমুখি দুই দল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে টাইগার দলে আছেন তিন স্পিনার।

ভারতীয় সাংবাদিকরা যাকে নিয়ে তুমুল আগ্রহ দেখিয়েছিলেন, সেই নাহিদ রানা একাদশে নেই। এ ছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।

অন্যদিকে, টসে হারলেও সন্তুষ্ট ভারত অধিনায়ক রোহিত শার্মা। তিনি বলেন, টস জিতলে আগে ফিল্ডিংই নিতাম। তাই টসের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট তারা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর