বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দিলেন মাদরাসায় অনার্স শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণের পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষার সময় শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীরা প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দিচ্ছেন। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

২ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পরীক্ষার হলে প্রতিটি শিক্ষার্থীর কাছে বই রয়েছে এবং তারা টেবিলে বই খুলে উত্তর লিখছেন। জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যেহেতু পরীক্ষা কেন্দ্র নিজ মাদরাসা, শিক্ষকরাই শিক্ষার্থীদের বই খোলা পরীক্ষার সুযোগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কেন্দ্র ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা এবং পরীক্ষায় অসদুপায়ের সুযোগের জন্য আরও ৬০০ টাকাসহ মোট ১১০০ টাকা আদায় করেছেন। ফোনে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন বন্ধ করে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, বিষয়টি নজরে এসেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ও জানিয়েছেন, আজই তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন পাওয়া মাত্র জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর