রাজধানী উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ।
উপদেষ্টা বলেন, সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত মেডিকেল টিম ঢাকায় এনে গুরুতর দগ্ধ ও আহত রোগীদের উন্নত আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এ কথা বলেন।
তিনি দগ্ধ রোগীদের চিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।