বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ খবর জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা শাপলা কলি নিয়ে কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। দেশবাসীর মধ্যেও আমরা শাপলা কলি প্রতীক নিয়েও ইতিবাচক সাড়া পেয়েছি। এটা আগে শাপলা ছিলো। এখন শাপলার চেয়েও আরও একধাপ এগিয়ে এলো। অর্থ্যাৎ শাপলাও আছে, কলিও আছে।

তিনি বলেন, আমরা যতটুকু চিন্তা করি নির্বাচন কমিশন তার একধাপ বেড়ে চিন্তা করে। তারা শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে তো আমরা এটা ইতিবাচকভাবেই নিয়েছি। এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি দ্রুত গতিতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে, যাতে দ্রুত আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর