বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ জন

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করেছে  ২০২৫ সালের প্রথম হজ ফ্লাইট।  

শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫ টায় শাহ আমানত থেকে হজযাত্রী নিয়ে উড্ডয়ন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৩৭।

বিমান বাংলাদেশ সূত্র জানায়, এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবে ১৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে ১৪টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে।

বাকি তিনটি ফ্লাইট যাবে মদিনায়। সব ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

যদিও আগের বছর (২০২৪) চট্টগ্রাম থেকে ২২টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। এর মধ্যে দুটি ফ্লাইট সরাসরি চট্টগ্রাম-মদিনায় এবং ২০টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দায় যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রামের ব্যবস্থাপক আল মামুন ফারুক বলেন, ‘শনিবার

বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। প্রথম ফ্লাইটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী সৌদি আরব গমন করেন।’

তিনি বলেন, ‘এবার চট্টগ্রাম থেকে ১৭টি ফ্লাইটের মাধ্যমে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রীদের পরিবহন করা হবে। এরমধ্যে ১৪টি ফ্লাইট জেদ্দা রুটে এবং তিনটি ফ্লাইট মদিনা রুটে পরিচালনা করা হবে।

শনিবার দুপুর আড়াইটায় চট্টগ্রামে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন হাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, আটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব চট্টগ্রামের সেক্রেটারি মো. আবদুল মালেক,  চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, আটাব চট্টগ্রাম জোনের সেক্রেটারি মো. ইদ্রিস মিয়াসহ হাব-আটাবের কার্যকরী কমিটির সদস্যরা।

উল্লেখ্য, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর