রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জেলা প্রশাসনের কার্যালয়, ঢাকায় সংযুক্তিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার জনাব মোঃ তাছবীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নাছিম রেজা।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বিয়ামে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যেদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত কাসপিয়া তাসরিন।

নবনির্বাচিত এই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত জনাব মোঃ ফয়জুর রহমান। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত জনাব মো. কায়েসুর রহমানকে যুগ্ম সম্পাদক ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাংশায় কর্মরত জনাব মো. আমিনুল ইসলামকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে যে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর