মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

নারী এশিয়া কাপের ড্র অনুষ্ঠানে নেই বাংলাদেশের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:১২ অপরাহ্ন

২০২৬ এর ১ থেকে ২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ-২০২৫। আজ মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই নারী প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে।

ড্রতে ‘বি’ গ্রুপে  বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে এশিয়ার অন্যতম সেরা দুই দল দক্ষিণ কোরিয়া ও চীন, সঙ্গে রয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান।

ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়াসহ অংশগ্রহণকারী ১২ দলের কোচ ও অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। প্রথমবার নারী এশিয়া কাপে জায়গা পেলেও, ড্র অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিকে, ড্র’র আগে সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভারত, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধি দল। বাংলাদেশের পাশাপাশি অনুপস্থিত ছিল জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন।

উল্লেখ্য, সাধারণত এএফসির টুর্নামেন্টগুলোর ড্র মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়। তবে এবারের নারী আসরের ড্রয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিডনি, যেখানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জমকালো পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর