শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করলো পিএসসি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে অবশেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পিএসসি সংস্কারসহ ৮ দফা দাবিতে এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অনশনরতদের সঙ্গে বৈঠক করেন। পরে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ, পিএসসির প্রতিনিধি ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়। সেখান থেকেই আসে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা।

প্রসঙ্গত, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে শুরু করেন একদল প্রার্থী।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর