মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট থেকে শুরু করে সাত জেলায় টানা নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১:১২ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই টানা সিলেট থেকে নারায়ণগঞ্জ ১৬ ঘণ্টায় সাত জেলার জনসমাবেশে অংশ নিয়ে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্যের মাধ্যমে প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ এবং রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি।

রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সমাবেশে বক্তব্য রাখার পর রাত ৩টার দিকে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান বিএনপির চেয়ারম্যান। সেখানে সমাবেশ শেষে ভোররাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

নির্বাচনী সমাবেশগুলোতে তারেক রহমান ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের পক্ষেও ভোট চান। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

শেষ কয়েকটি সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী প্রচারের প্রথম দিনে সাতটি সমাবেশ শেষে তারেক রহমান বাসায় ফিরেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়ায় শেষ সমাবেশ শেষে ভোররাতের কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

সিলেট থেকে শুরু হওয়া টানা এই সফরে প্রতিটি জনসমাবেশেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, শুক্রবার তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর