বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নুরুল হক নুরকে দেখতে বাসায় গেলেন আমির খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর  সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মহানগর প্রজেক্টে নুরের বাসায় যান আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। গণঅধিকার পরিষদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ১৮ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গত সোমবার বাসায় ফেরেন নুরুল হক নুর।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এ সময় নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

ওই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর হুকুমের আসামি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর