বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় পার্টির রাঙ্গার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন

জাতীয় পার্টির সাবেক মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের তিন সদস্য ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম আদালতে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, মশিউর রহমান রাঙ্গা, তার ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদক জানায়, গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের নামে রংপুর, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তারা দেশত্যাগের মাধ্যমে এ অনুসন্ধান ব্যাহত করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, তারা ইতোমধ্যে সম্পদ হস্তান্তরের চেষ্টা করেছেন বলেও তথ্য রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে কমিশন মনে করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর