শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

 বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অধ্যাপক ইউনূস বাংলাদেশসহ পুরো বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ।

প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই বছরের বুদ্ধ পূর্ণিমার আয়োজন এমন এক সময়ে এসেছে, যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের শিক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক।’

তিনি আরও বলেন, ‘এই শুভ দিনে আমি কামনা করি সমগ্র মানবজাতির পথ আলোকিত হোক বোঝাপড়া, সহমর্মিতা ও আনন্দের আলোয়।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর