বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি মাসের ১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ দশমিক ৭৫ টাকা হিসাবে)। 

এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। আগের বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১১৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে আসা রেমিট্যান্স আগের মাস আগস্টের প্রথম ১৩ দিনে আসা আয়ের চেয়েও বেশি। আগের মাস আগস্টের ১৩দিনে রেমিট্যান্স এসেছিল ১০৪ কোটি ১৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ডলার।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ডলার।

উল্লেখ্য, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ লাখ ৭০ হাজার ডলার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর